নওগাঁর বদলগাছীতে ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ চাপাডাল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। রাত ৮টায় র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
গ্রেফতারকৃতরা হলেন, বদলগাছীর দক্ষিণ চাপাডাল গ্রামের আশরাফুল আলমের ছেলে শাকিল হোসেন (২২), মৃত শাহাদত মন্ডলের ছেলে সেলিম মন্ডল (৪৮), ইদ্রিস আলীর ছেলে রিপন হোসেন (৩০), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার জামালপুর চারমাথা গ্রামের মাহাবুব রহমান এর ছেলে রহিম হোসেন ওরুফে আশিক (২০), মৃত মজিবর রহমান এর ছেলে আশরাফ আলী (৬০) এবং পাতার পাড়া গ্রামের জাহিদ ইসলামের ছেলে মালেক (২০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানীর অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে বিকেলে ৩টায় বদলগাছীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার দক্ষিণ চাপাডাল গ্রামে জুয়া
খেলারত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।