শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন খেলার জগৎ ফুটবল একাডেমি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন খেলার জগৎ ফুটবল একাডেমি

কিশোরগঞ্জ জেলায় দ্বিতীয় বারের মত শেষ হলো অনূর্ধ্ব ১০ বালকদের নিয়ে অনুষ্ঠিত হওয়া একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১। ফাইনালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদকে হারিয়ে শিরোপা জিতেছে খেলার জগৎ ফুটবল একাডেমি।

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে যায় খেলার জগৎ ফুটবল একাডেমি। তোফাজ্জল ২টি এবং জিহান করেন একটি গোল। শেষ দিকে মাহফুজ এক গোল করে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে শিরোপা নিশ্চিত করে খেলার জগৎ ফুটবল একাডেমি।

ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম, উত্তরা ফুটবল ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিয়া ভাই, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সহ আরো অনেকেই। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খেলার জগৎ ফুটবল একাডেমির জিহান। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন একই ক্লাবের তোফাজ্জল। সেরা গোলরক্ষক হয়েছেন বনগ্রাম ফুটবল একাডেমির সাজ্জাদ। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলার ৮টি একাডেমি নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলো মিয়া ভাই ফাউন্ডেশন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com