শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

বীর মুক্তিযোদ্ধাদের জন্য ওয়েলনেস প্রোগ্রাম ও মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে
বীর মুক্তিযোদ্ধাদের জন্য ওয়েলনেস প্রোগ্রাম ও মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিজয়ের মাসে বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এবং ল্যাব এইড লিঃ এর সহযোগিতায় যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ওয়েলনেস প্রোগ্রাম ও মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।

 

আজ রোববার (২৬ ডিসেম্বর) রবিবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয় ৮৮ মতিঝিলস্থ স্বাধীনতা ভবনের ২য় তলায় এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এসএম মাহবুবুর রহমান। এছাড়া ট্রাস্টের পরিচালক (অর্থ) ড. মোঃ আমিনুল ইসলাম, ট্রাস্ট্রের সচিব (উপসচিব) তরফদার মোঃ আক্তার জামীল, ল্যাব এইডের চিকিৎসক ডা: রাফি আহমেদ ও ডা: ফারিন, পুষ্টিবিদ ফাহমিদা হাসেম, লাব এইডের ডেপুটি ম্যানেজার (কর্পোরেট সেলস) বক্তব্য রাখেন ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ সিরাজুল ইসলাম। মেডিক্যাল ক্যাম্পে ৬৬ জন বীর মুক্তিযোদ্ধা ও ট্রাস্টের  কর্মকর্তা-কর্মচারিদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।এছাড়া প্রত্যেককে আলাদাভাবে পুষ্টিবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক এ ধরণের জনকল্যাণমূলক কাজের জন্য ল্যাব এইডকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো অধিক সংখ্যক ব্যক্তিকে সম্পৃক্ত করে একাধিক মেডিকেল ক্যাম্প ও ওয়েলনেস প্রোগাম আয়োজনের অনুরোধ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com