বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান

জন্মদিনের একদিন আগেই দুর্ঘটনা শিকার হলেন সালমান খান। নিজের খামারবাড়িতে সাপে কামড়ালো এই অভিনেতাকে। পানভেলের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন ভাইজান, সেখানেই এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, তড়িঘড়ি করে সালমানকে মুম্বাইয়ের এক হাসপাতালে নেওয়া হয়। সাপটি বিষহীন থাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ভাইজানকে। বর্তমানে নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন এই অভিনেতা।

সোমবার (২৭ ডিসেম্বর) সালমানের ৫৬ তম জন্মদিন। তার আগেই এমন ঘটনা ঘটে। বরাবরই পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন পালন করেন তিনি।

২০২০ সালের জন্মদিনেও পানভেলের খামারবাড়িতে কাছের মানুষদের সঙ্গে কাটিয়েছেন তিনি। প্রথম লকডাউনের সময়ও এখানেই আশ্রয় নিয়েছিলেন সালমান।

বর্তমানে ‘টাইগার ৩’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এ অভিনেত্রীর বিয়ের আগে তুরস্ক ও রাশিয়ায় শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। শিগগিরই আবারও সিনেমাটির শুটিংয়ে যোগ দেবেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com