শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে নানা আয়োজনের মধ্যদিয়ে বৈশাখী টেলিভিশনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৩৭ বার পড়া হয়েছে
ভৈরবে নানা আয়োজনের মধ্যদিয়ে বৈশাখী টেলিভিশনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জের ভৈরবে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

“সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশনের এগিয়ে চলা ১৭ বছরে” এই স্লোগান গানকে সামনে রেখে ভৈরব সংবাদদাতা আদিল উদ্দিন আহমেদের আয়োজনে আজ সোমবার সকাল ১১টায় পৌর শহরের হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কর্মসূচী উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। পরে মেহের মমতাজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেস ক্লাব সভাপতি শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে হিসেবে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমনসহ আরো অনেকে।

এছাড়াও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা ও রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক আলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের শতাধীক শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা। পরে উপস্থিত অতিথি ও সুধীজনদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com