শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে ১৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ১৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিশোরগঞ্জে ১৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড।

কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে ১৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল প্রমুখসহ অন্যান্যরা।

এর আগে সকালে জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে অবস্থিত প্রয়াত অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়ি পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

এছাড়াও দুপুরে তিনি করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে অবস্থিত ঈশা খাঁর জঙ্গলবাড়ি দুর্গ পরিদর্শন করেন। বিকেলে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ঐতিহাসিক বড়ইতলা বধ্যভূমি পরিদর্শন করেন এবং সেখানে সুধী সমাবেশে যোগ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com