শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হাফিজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১২৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হাফিজ

পাকিস্তানের জার্সিতে দীর্ঘ ১৮ বছর খেলার পর অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ হাফিজ। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া এই স্পিন অলরাউন্ডার গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন ৪১ বছর বয়সী হাফিজ। যেখানে আসছে পিএসএল আসরে তিনি লাহোর কালান্ডার্সের হয়ে চুক্তি করেছেন।

ক্যারিয়ারে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ১১৯টি টি-টোয়েন্টি খেলে ১২,৭৮০ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। পাশাপাশি ডানহাতি স্পিনে ২৫৩টি উইকেটও নিয়েছেন। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৩২বার ম্যাচ সেরা হয়েছেন। যা পাকিস্তানের হয়ে চতুর্থ সর্বোচ্চ। তার ওপরে রয়েছেন শহীদ আফ্রিদি (৪৩), ওয়াসিম আকরাম (৩৯) ও ইনজামাম-উল-হক (৩৩)। এছাড়া ৯বার সিরিজ সেরাও হয়েছেন। ইমরান খান, ইনজামাম ও ওয়াকার ইউনিসের সঙ্গে যৌথবাবে দ্বিতীয়।

এর আগে ২০১৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন হাফিজ। তবে তিনি তার সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে।

২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই তারকার অধিনায়কত্বে পাকিস্তান ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। তিনি দলকে এই ফরম্যাটে ২৯ ম্যাচ নেতৃত্ব দিয়ে ১৮টিতে জিতিয়েছেন।

হাফিজ পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন। এছাড়া ২০১১ ওয়ানডে বিশ্বকাপে দলটির সেমিফাইনালে বিদায়েও ছিলেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com