সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ৯টি ইউনিয়নে ৩৬৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ৯টি ইউনিয়নে ৩৬৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬৫জন, সাধারণ সদস্য পদে ৩৬৩জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দফতরে জমা দেয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামি ৩১জানুয়ারি ষষ্ঠ ধাপে পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকে ৯জন, লাঙল প্রতীকে ৩জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭জন, জাসদের একজন। তবে স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এর মধ্যে-নারান্দী ইউনিয়নে নৌকা ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১, জাসদ ১, স্বতন্ত্র ৬। পাটুয়াভাঙা ইউনিয়নে নৌকা ১, স্বতন্ত্র ৭। চরফরাদী ইউনিয়নে-নৌকা ১, হাতপাখা-১, স্বতন্ত্র-৩। জাঙালিয়া ইউনিয়নে-লাঙল-১, নৌকা-১, ইসলামী আন্দোলন বাংলাদেশ-১, স্বতন্ত্র-৮। বুরুদিয়া ইউনিয়নে-নৌকা-১, লাঙল-১, ইসলামী আন্দোলন বাংলাদেশ-১, স্বতন্ত্র-৪। এগারসিন্দুরে-নৌকা-১, ইসলামী আন্দোলন বাংলাদেশ-১, স্বতন্ত্র-৫। হোসেন্দী ইউনিয়নে- নৌকা-১, স্বতন্ত্র-৫। চন্ডিপাশা ইউনিয়নে- নৌকা-১, ইসলামী আন্দোন বাংলাদেশ-১, স্বতন্ত্র-৫। সুখিয়া ইউনিয়নে-নৌকা-১, লাঙল-১, ইসলামী আন্দোলন বাংলাদেশ-১, স্বতন্ত্র-৩।

এছাড়াও সাধারণ সদস্য পদে ৩৬৩জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com