শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচর টিকা নিতে গিয়ে তিন শিক্ষার্থী আহত, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে
কুলিয়ারচর টিকা নিতে গিয়ে তিন শিক্ষার্থী আহত, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই

কিশোরগঞ্জের কুলিয়ারচরে করোনা ভাইরাসের টিকা নিতে গিয়ে ছাত্র-ছাত্রীদের ধাক্কাধাক্কিত ও প্রবেশ রুখতে, গেইট বন্ধ করার সময় কেসি গেইটের চিপায় পড়ে তিন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা দেওয়ার কথা থাকলেও, তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধিরও।

গুরুতর আহত রিফাত ও হৃদয় দুই শিক্ষার্থীই উপজেলার লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ৯ম শ্রেণির ছাত্র বলে জানা যায় এবং অপর একজন হলেন ওবায়দুর রহমান। এদের মধ্যে রিফাত কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি দুইজন ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা নেয়।

জানা যায়, মঙ্গলবার (১১ জানুয়ারি) পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী কুলিয়ারচর উপজেলা তিনটি মাধ্যমিক স্কুল “বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও আগরপুর ডিসি উচ্চ বিদ্যালয়” এর হাজারো শিক্ষার্থীরা টিকা নিতে সকাল থেকে কুলিয়ারচর উপজেলা হল রুমের সামনে ভীড় করে। এসময় শিক্ষার্থীদের গাদাগাদি ও ধাক্কাধাক্কি করে হলে রুমে প্রবেশ ঠেকাতে কেসি গেইট বন্ধ ও খোলার সময় দুই শিক্ষার্থী হাতের আঙুলে গেইটের চিপায় পড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং অন্য এক শিক্ষার্থী পায়ে আঘাত পায়।

টিকা নিতে আসা শিক্ষার্থীরা কর্তৃপক্ষের ম্যানেজমেন্টের ঘাটতি ও গাফলতিকে দায়ি করে বলেন, এই গণটিকা কার্যক্রম এভাবে না দিয়ে যদি প্রতিটি স্কুলে স্কুলে দিতো তবে ঘটনাগুলো ঘটতো না। তারা বলেন, ‘টিকা নিতে নয়, মনে হচ্ছে যুদ্ধ করতে এসেছি’। রীতিমতো যুদ্ধ করেই টিকা নিতে হচ্ছে সবাইকে।

অ্যাকাডেমি সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, আমার প্রতিটি স্কুলতে আলাদা আলাদা সময়ে আসতে বলেছি কিন্তু সকলে একসাথে চলে আসায় সমস্যাটা সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোহাম্মদ ওমর খসরু বলেন, আহত হওয়ার ঘটনা আমি শুনেনি। আমাকে এই বিষয়টি কেউ এখনও জানায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com