রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেয়ে থেকে ছেলে হলেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
মেয়ে থেকে ছেলে হলেন বিদ্যা সিনহা মিম

এই তো কদিন আগেই, গত ৪ জানুয়ারি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম এর জীবনে এসেছে তার স্বপ্নের পুরুষ। এদিন ছয় বছরের প্রেমিক সনি পোদ্দারকে বিয়ে করেন তিনি।

বিয়ের ঠিক দুই সপ্তাহ পর মিম এবার নিজেই হাজির পুরুষের বেশে। এবারই প্রথম এই চরিত্রে দেখা মিলছে তার। গতকাল (১৮ জানুয়ারি) একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে পুরুষের বেশে শুটিং করেছেন মিম। রনি ভৌমিকের নির্দেশনায় বিজ্ঞাপনচিত্রটিতে মিমকে তিনটি চরিত্রে দেখা যাবে। একই সঙ্গে তিনি স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিক। আর সে কারণেই পুরুষ সেজেছেন তিনি।

মিম বলেন, ‘এর আগে আমি নাটক ও বিজ্ঞাপনচিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। কিন্তু কখনো একসঙ্গে তিনটি চরিত্র করিনি। আর এবারই প্রথম পুরুষ চরিত্রে দেখা যাবে আমাকে। দারুণ একটা অভিজ্ঞতা হলো বিজ্ঞাপনচিত্রটির শুটিং করতে গিয়ে। শিগগিরই এটির প্রচার শুরু হবে।’

মিম আরও জানান, ১৭ জানুয়ারি বিজ্ঞাপনচিত্রটির শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু নিজের করোনা পরীক্ষার ফল হাতে পাননি বলে সেদিন শুটিং হয়নি। অবশেষে গতকাল তিনি নেগেটিভ ফল হাতে পেয়েছেন। তারপরই দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে।

এ বিষয়ে মিম বলেন, ‘আমার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। কিছু মানুষের অযথা খোঁচাখুঁচির কারণে পরীক্ষা করাতে হলো। এবার তাদের খাতা-কলমে দেখালাম যে আমিই ঠিক ছিলাম।’

উল্লেখ্য, বিয়ের পরই করোনায় আক্রান্ত হন মিমের বাবা এবং তার স্বামী সনি পোদ্দার। ফলে মালদ্বীপে হানিমুনে যাওয়াসহ আরও বেশ কিছু পরিকল্পনা বাতিল করতে হয় তাকে। তবে নিজে করোনা নেগেটিভ হয়ে ফিরেছেন শুটিংয়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com