শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে গৃহহীনদের জন্য বরাদ্ধকৃত গৃহ নির্মাণকাজ পরিদর্শন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে
ভৈরবে গৃহহীনদের জন্য বরাদ্ধকৃত গৃহ নির্মাণকাজ পরিদর্শন

কিশোরগঞ্জের ভৈরবে ভূমি ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্ধকৃত গৃহ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৪ মিজ গুলশান আরা। আজ শনিবার দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে গৃহহীনদের জন্য বরাদ্ধকৃত নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন তিনি। এসময় তিনি নির্মাণকাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিয়োজিত শ্রমিকদের বিভিন্ন প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও গৃহনির্মাণের জন্য সরবরাহকৃত ইট, বালি ও সিমেন্টসহ অন্যান্য মালামালের গুনগতমান যাচাই বাচাই করে ব্যবহারের নির্দেশনা দেন তিনি ।

পরিদর্শনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ, সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফায়েত উল্লাহসহ আরো অনেকে।

প্রসঙ্গতঃ মুজিববর্ষ উপলক্ষে ২০২১-২০২২ অর্থ বছরে আশ্রয়ণ-২ এর তৃতীয় পর্যায়ে ভৈরব উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ১৫টি একক গৃহ (সেমি পাকা) বরাদ্ধ দেওয়া হয়। এরই মাঝে ৬টি ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী মার্চ মাসের ১০তারিখের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার কথা রয়েছে। প্রতিটি একক গৃহ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২লক্ষ ৪০হাজার টাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com