মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

করোনা আক্রান্ত পূর্ণিমা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি জানান এই অভিনেত্রী নিজেই।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী তার পোস্টে লেখেন, পজিটিভ। সঙ্গে মুখে মাস্ক পরিহিত একটি ইমোজি যুক্ত করেছেন।

জানা গেছে, গত সপ্তাহে কিছুটা উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করান পূর্ণিমা। এর ফল পজিটিভ এসেছে বলে শনিবার। আপাতত বাসাতেই বিশ্রামে আছেন তিনি। তার শারীরিক অবস্থা বেশ ভালো।

সবশেষ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় দেখা গেছে পূর্ণিমাকে। ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এতে বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা।

বর্তমানে পূর্ণিমা ‘টফি স্টার সার্চ’ নামের ট্যালেন্ট হান্ট শোর বিচারক হিসেবে কাজ করছেন। কনটেন্ট ক্রিয়েটরদের নানান প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার এই অনুষ্ঠানে পূর্ণিমার সঙ্গে বিচারক হিসেবে আরও রয়েছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com