রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হয়ে গেল পরী-রাজের হলুদ, বিয়ে আজ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
হয়ে গেল পরী-রাজের হলুদ, বিয়ে আজ

সন্তানের মা হতে চলেছেন চিত্রনায়িকা পরীমনি। বাবা হতে চলেছেন চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ।  সে খবর পুরোনো, নতুন খবর হচ্ছে শুক্রবার রাতে হলুদ সন্ধ্যা হয়ে গেল এই জুটির। আজ শনিবার বিয়ের আনুষ্ঠানিকতা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম।

তবে এখনই তাদের কিসের বিয়ে বা হলুদ? কারণ পরীর স্বামী রাজ জানিয়েছিলেন, তাদের বিয়ে হয়েছে ১৭ অক্টোবর। এ বিষয়ে গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘এখন আসলে কিছু আনুষ্ঠানিকতা হচ্ছে। তখন (১৭ অক্টোবর) তো কোনো আয়োজন করা হয়নি। তাই কাছের মানুষ এবং পরিবারের সদস্যদের নিয়ে এ আয়োজন।’

এরই মধ্যে হলুদের কিছু ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হলুদ শাড়িতে পরীমনি এবং সাদা-হলুদ পায়জামা-পাঞ্জাবিতে সেজেছিলেন রাজ। হলুদ ফুলে সাজানো হয়েছিল ঘরের দেয়াল। আয়োজনে আমন্ত্রিত ছিলেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি। কিছু অপরিচিত মুখও দেখা গেছে ফেসবুকে প্রকাশ পাওয়া ছবিতে। ধারণা করা হচ্ছে তারাই হয়তো পরিবারের সদস্য। এ ব্যাপারে তেমন কিছু বলতে চাননি সেলিম।

তিনি বলেছেন, ‘এ আয়োজনের মাধ্যমে পরী-রাজের পরিবারের সদস্যদের দেখা হওয়ার সুযোগ হয়েছে।’ সেলিমের পরিচালনায় গুণিন ওয়েব ফিল্মে প্রথমবার এক সঙ্গে কাজ করেন রাজ-পরী। পরী শিগগিরই মা নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com