সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে বালুবাহী ট্রাক কেড়ে নিল রিক্সাচালকের প্রাণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে বালুবাহী ট্রাক কেড়ে নিল রিক্সাচালকের প্রাণ
কিশোরগঞ্জের হোসেনপুরে বালুবাহী ট্রাকচাপায় নাজিম উদ্দিন (৪০) নামে এক রিক্সাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজিম উপজেলার ধনকুড়া গ্রামে তার শশুর বাড়িতে স্থায়ী ভাবে বসবাস করে আসছিল। তার পিতার বাড়ী উপজেলার পিতলগঞ্জ গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষ সুত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদ থেকে বালু নিয়ে আসা একটি ট্রাক সকাল ১১ টার দিকে বিপরীত দিক থেকে আসা রিক্সার চালক নাজিম উদ্দিনকে চাপা দেয়। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় রিক্সার এক যাত্রী আহত হয়৷ এ দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।  এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com