শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী আটক

বরিশাল নগরের লঞ্চঘাট এলাকা থেকে বিদেশি পিস্তল, বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুলকে আটক করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা। আটক বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুল ভোলা জেলা সদরের দক্ষিণ দিঘলদি এলাকার মৃত মোজাফর হাওলাদারের ছেলে।

শুক্রবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেনে উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গির আলম।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে যে ককটেলসহ হাতবোমা বিস্ফোরণ হয়েছে, তার বেশিরভাগই আটক বোমা বাবুল সরবরাহ করেছে। দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর গোয়েন্দা তৎপরতা রাখেন র‌্যাব সদস্যরা।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় র‌্যাব জানতে পারে অস্ত্রসহ বিভিন্ন প্রকার বিস্ফোরক দ্রব্যসহ বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানাধীন লঞ্চঘাট এলাকায় অবস্থান করছে বোমা বাবুল। যে তথ্যের সত্যতা যাচাইয়ের পর র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলমের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়।

এ সময় বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুলকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড অ্যামোনেশন, ৩ টি তাজা বোম, বোমা তৈরির কাজে ব্যবহৃত ৮০০ গ্রাম গান পাউডার, ২৪টি ম্যাচ, ৫০টি মার্বেল, ২ প্যাকেট বিয়ারিং বল, ১০ টি জর্দার কৌটা, ১২ টি বিস্ফোরক ভর্তি কলম, ৫টি লাল টেপ, তিন কালারের ৫ মিটার বৈদ্যুতিক তার, ২ কেজি কাচের টুকরা এবং অস্ত্র ও বোমা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সিমকার্ডসহ ১টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫২০ টাকাসহ আটক করা হয়।

আটকের পর বাবুল জানায় সে পেশাদার অস্ত্র ব্যবসায়ী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com