শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

কিশোরগঞ্জে ডেভেলপমেন্ট কাপ ফুটবল ক্যাম্পের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ডেভেলপমেন্ট কাপ ফুটবল ক্যাম্পের উদ্বোধন

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোরগঞ্জ জেলায় শুরু হয়েছে ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫) ২০২২ এর ৫ দিনের আবাসিক ক্যাম্প। বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই ক্যাম্পের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার।

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে বাছাইকৃত প্রতিভাবন ৩০ জন বালক এই ক্যাম্পে অংশ নেয়ার সুযোগ পেয়েছে। ৫দিনের ক্যাম্প শেষে প্রতিভাবান খেলোয়াড়রা বিভাগীয় পর্যায়ের বাছাইয়ে অংশ নেয়ার সুযোগ পাবে। সারা দেশের বিভাগীয় দল নিয়ে আয়োজন করা হবে ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫) ২০২২ এর ৮ম আসর। চূড়ান্ত প্রতিযোগিতা থেকে ৪০ জন খেলোয়াড় বাছাই করে উন্নত প্রশিক্ষণের আয়োজন করবে ক্রীড়া পরিদপ্তর।

কিশোরগঞ্জ জেলা ক্যাম্পে কোচের দায়িত্ব পালন করবেন সুলেমান খান এবং আজিমুদ্দিন আলো। ক্যাম্প এর আয়োজক কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন জানান, ডেভেলপমেন্ট কাপ ফুটবলে প্রথমবারের মত তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে জেলা পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে খেলোয়াড়রা।

 

এই প্রশিক্ষণে ফুটবলের আইন কানুন এবং নৈতিক শিক্ষাও প্রদান করা হবে। এছাড়া এই আয়োজন থেকে প্রতিভাবান খেলোয়াড়দের দেশের বাইরেও প্রশিক্ষণ নেয়ার সুযোগ রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com