রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিল্পী সমিতি নির্বাচন-২০২২ সর্ব্বোচ্চ ভোট পেয়েছেন ফেরদৌস

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে
শিল্পী সমিতি নির্বাচন-২০২২ সর্ব্বোচ্চ ভোট পেয়েছেন ফেরদৌস

টান টান উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক ২০২২-২৪ মেয়াদের নির্বাচন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সারাদিন ভোট গ্রহণ শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

আলোচিত এই নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে আবারো নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

 

তবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচন করে সর্বোচ্চ ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে তার পরে দ্বিতীয় সর্বোচ্চ ভোট অমিত হাসানের, ২২৭।

শুক্রবার সকাল ৯টা ১২মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত। টান টান উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবার সমিতির ভোটার ছিল ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন। বৈধ ব্যালট ৩৫৫টি, বাতিল হয়েছে ১০টি।

শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com