মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
তাড়াইলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

‘কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায়-ঐক্যবদ্ধ আমরা সবাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব কুষ্ঠ দিবস-২০২২ পালিত হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জাতীয় কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্টিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেনের সভাপতিত্বে এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদারের সঞ্চালনায় উক্ত আলোচনাসভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.ফিরোজ মিয়া, ডা.জাহিদুন নবী সহ অনান্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় গনমাধ্যম কর্মীবৃন্দ।

ডা.আলমাছ হোসেন জানান, হাতে কিংবা পায়ে ব্যাথাহীন ঘা,চামড়ায় চুলকানী বিহীন হালকা বাদামী অথবা লালচে দাগ এবং চামড়া মোটা হয়ে যাওয়া ও গুটি গুটি হওয়া কুষ্ঠ রোগের প্রাথমিক লক্ষণ। এসব লক্ষণ দেখা দিলে ভয় না করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। তিনি বলেন, চিকিৎসায় কুষ্ঠরোগ চিরদিনের জন্য নির্মুল হয়।

এর আগে জনসচেতনতায় একটি র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সড়ক প্রদক্ষিন শেষে সভাস্থলে মিলিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com