রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় শুরু করে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, ২২টি জেলার ৪২টি উপজেলায় মোট ২১৮টি ইউপিতে নির্বাচন হয়েছে। এতে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯ জন, সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ হাজার ৫৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ১০০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩২ জন; মোট ১৪৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ করা হয়েছে ২ হাজার ১৮৬টি ভোটকেন্দ্রের ১৩ হাজার ৩০৫টি ভোটকক্ষে। এতে মোট ৪১ লাখ ৮২ হাজার ২৬৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, এই পর্যন্ত ৩ হাজার ৭৭৩টি ইউপিতে ভোট সম্পন্ন হয়েছে। তফসিল দেওয়া হয়েছে, ৪ হাজার ১৩৮টি ইউপিতে। টোটাল ইউপি হলো ৪ হাজার ৫৭৪টি। ৪৩৬টি ইউপি নিয়ে মামলা ও সীমানা জটিলতা থাকায় নির্বাচন করা যায়নি।

এর আগে, পাঁচটি ধাপের নির্বাচন সম্পন্ন করেছে ইসি। সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com