বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

পাকুন্দিয়ায় ৯ ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ৯ ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নে গতকাল সোমবার (৩১জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৪জন, আ.লীগের বিদ্রোহী ৪জন ও বিএনপি সমর্থিত ১জন জয় লাভ করেছেন।

রিটার্নিং অফিসার কার্যালয়সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে আ. লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান মিয়া বাবু (নৌকা)  ৫ হাজার ৩শ’ ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান (মোটরসাইকেল) পেয়েছেন ৪ হাজার ৫শ’ ৮১ ভোট।

বুরুদিয়া ইউনিয়নে আ. লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হুদা (ঘোড়া) ৩ হাজার ৬শ’ ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  প্রার্থী মো. মোস্তফা কামাল আকন্দ (চশমা) পেয়েছেন ৩ হাজার ৫শ’ ৫৪ ভোট। চন্ডিপাশা ইউনিয়নে আ. লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. শামসুদ্দিন (আনারস) ৫ হাজার ৪শ’ ১৩ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগ মনোনীত প্রার্থী মো. মঈনুদ্দিন (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৪শ’ ৪৪ ভোট। চরফরাদী ইউনিয়নের আ. লীগ মনোনীত প্রার্থী আ. মান্নান (নৌকা) ৬ হাজার ৮শ’ ৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. কামাল উদ্দিন (মোটরসাইকেল)  পেয়েছেন ২ হাজার ৭শ’ ৭০ ভোট।

হোসেন্দী ইউনিয়নে আ. লীগ মনোনীত প্রার্থী মো. হাদিউল ইসলাম (নৌকা) ২ হাজার ৭শ’ ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাজমুল কবির (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ৯শ’ ৭০ ভোট। জাঙ্গালিয়া নিউনিয়নে আ. লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বুলবুল আহমেদ (মোটরসাইকেল) ৫ হাজার ৩শ’ ৯৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আ. সাত্তার (ঘোড়া)  পেয়েছেন ৩ হাজার ৪শ’ ৭৪ ভোট। নারান্দি ইউনিয়নে আ. লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মুছলেহ উদ্দিন (আনারস)  ৪ হাজার ৬শ’ ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগ মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৬শ’ ৬৭ ভোট।

পাটুয়াভাঙ্গা ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক জুটন (আনারস) ৭ হাজার ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান আসাদ (টেবিল ফ্যান) পেয়েছেন ২ হাজার ৩শ’ ৫২ ভোট। সুখিয়া ইউনিয়নে আ. লীগ মনোনীত প্রার্থী মো. আ. হামিদ টিটু (নৌকা) ৬ হাজার ৫শ’ ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক (আনারস) পেয়েছেন ৪ হাজার ২শ’ ৭৬ ভোট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com