রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিনের ইন্তেকাল

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিনের ইন্তেকাল

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেরর সাবেক খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন বাংলানিউকে এই তথ্য নিশ্চিত করেছেন। মাওলানা সালাহউদ্দিন বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার হার্টে রিং পরানো হয়েছিল।

২০০৯ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমের খতিব হিসেবে মাওলানা সালাহউদ্দিনকে নিয়োগ দেয় ধর্ম মন্ত্রণালয়। তবে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে কয়েক বছর ধরে তিনি নামাজ পড়াতে পারেননি। তিনি ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন।

জাতীয় মসজিদের খতিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের একান্ত সচিব মো. দেলোয়ার হোসেন জানান, বায়তুল মোকাররমের খতিবের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com