বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন নায়ক রিয়াজের শ্বশুর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন নায়ক রিয়াজের শ্বশুর

ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮)।

বুধবার (২ ফ্রেরুয়ারি) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া।

ওসি বলেন, আবু মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর হন। তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আবু মহসীন ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ধানমণ্ডি থানা পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com