বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

তাড়াইলের কৃষকরা খুশি সরিষার বাম্পার ফলনে 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
তাড়াইলের কৃষকরা খুশি সরিষার বাম্পার ফলনে 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় চলতি মৌসুমে সরিষার ভালো ফলন হয়েছে। এ এলাকার হাটবাজারে সরিষা বিক্রিও হচ্ছে বেশ ভালো দামে। তাই সরিষার ভালো দাম ও ফলন পেয়ে খুশি তাড়াইল উপজেলার কৃষকরা। অতীতে এ এলাকার কৃষকরা বর্ষার পানি বিল থেকে নেমে যাওয়ার পর বোরো চারা রোপণের পূর্বপর্যন্ত প্রায় মাস দুয়েক জমি পতিত রাখতেন। কিন্তু বর্তমান সময়ে তারা জমি পতিত না রেখে এ সময়ে বাড়তি ফসল হিসেবে উচ্চ ফলনশীল সরিষা চাষে ঝুঁঁকেছেন।

সরিষা চাষ করে কৃষক যে উদ্বৃত্ত অর্থ পাচ্ছেন, তা দিয়ে বোরো চাষের খরচ উঠেও অতিরিক্ত টাকা থেকে যাচ্ছে। পাশাপাশি ব্যাপক পরিমাণ জমিতে সরিষা চাষ হওয়ায় তা দেশের ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতেও ভূমিকা রাখছে।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবছর উপজেলার ৭টি ইউনিয়নে ৭শত ৫৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সরিষা চাষ হয়েছে ৭শত ৬৮ হেক্টর জমিতে।

এ এলাকার কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করতে সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করেছেন। ইতিমধ্যে তাড়াইল উপজেলার জমিগুলোর সরিষা পেকে গেছে। জমি থেকে সরিষা উত্তোলনে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কালনা গ্রামের সরিষা চাষি রমজান ভুঁঁইয়া  জানান, এ বছর প্রায় ২৫ বিঘা (৮০ কাঠা অর্থাৎ ৮০০ শতাংশ) জমিতে সরিষার আবাদ করেছেন তিনি। ইতিমধ্যে কিছু জমির সরিষা তুলেছেন। বিঘা প্রতি ৪ থেকে ৫ মন হারে ফলন পাচ্ছেন। তিনি আরও জানান, এ জমি থেকে সরিষা তুলে বোরো ধান চাষ করবেন। বর্তমানে প্রতি মন সরিষা ২৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিভিন্ন গ্রামের কৃষকরা জানান, এ এলাকার কেউ জমি চাষ করে সরিষা বপন করেন আবার কেউ কেউ বিনা চাষে পতিত জমিতে বীজ ছিটিয়ে সরিষা আবাদ করেন। এবার মৌসুমের শুরুতে সরিষার খেতে পোকার আক্রমণ লক্ষ্য করা গেছে। তারপরও ফলন ভালো হয়েছে।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশরাফুল আলম জানান, চলতি মৌসুমে ৭শত ৬৮ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। ইতিমধ্যে সরিষা উত্তোলন শুরু হয়েছে। তিনি আরো জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তারা সরিষা চাষিদের যথাযথ পরামর্শ ও সহযোগিতা করেছেন মাঠে থেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com