শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

শপথগ্রহণ অনুষ্ঠানেই নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান গ্রেফতার!

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে
শপথগ্রহণ অনুষ্ঠানেই নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান গ্রেফতার!

ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ লিটন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা বারটার দিকে কিশোরগঞ্জ জেলা মিলনায়তন কক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পরই জেলা ডিবি পুলিশের একটি দল সভাস্থল থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ এ্যাসোল্টের মামলায় এজাহারভুক্ত প্রধান আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়। শপথ গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারম্যানকে গ্রেফতারের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য গত ২৬ডিসেম্বর ভৈরব ইউপি নির্বাচনে কালিকাপ্রসাদ ইউনিয়নের নয়হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণে সহিংসতার ঘটনা ঘটে। এঘটনায় চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যানকে প্রধান আসামী করে পুলিশ এ্যাসোল্টের অভিযোগে মামলা দায়ের করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ এ্যাসোল্ট মামলার তদন্তকারি কর্মকর্তা ভৈরব থানার এস আই রিগ্যান মোল্লা জানান, মামলার প্রধান আসামী হিসেবে মোঃ লিটন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com