এপেক্স ক্লাব অব শ্রীমঙ্গল এর পক্ষে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ১১ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় উপজেলার শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন হল রুমে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। এপেক্স ক্লাব অব শ্রীমঙ্গল (ইউ/সি) এর সভাপতি আবুজার বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শুকুর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন, স্টেশন মাস্টার সাখায়ত হোসেন ও পৌর কাউন্সিলর মীর এম এ সালাম।
অন্যান্যের মধ্যে ক্লাবের সহসভাপতি-১ শামিম আক্তার হোসেন, সহসভাপতি -২ সৈয়দ সালাউদ্দিন, আরটিভির জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, দৈনিক খোলাচিঠির নিউজ এডিটর নান্টু রায়, প্রতিদিনের সংবাদ ও ডেইলি অবজারভার কমলগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন শুভ, ডেইলি অবজার্ভার এর শ্রীমঙ্গল প্রতিনিধি রূপম আচার্য প্রমুখ।
অনুষ্ঠানে ৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।