শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে
কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক আশু রঞ্জন দাশ। প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মহিম দে। সম্মেলনে বক্তারা সংবিধানে বিরাজমান অসংগতি দুর করে বঙ্গবন্ধুর দেওয়া ১৯৭২ সালের সংবিধান পূর্ণবাস্তবায়ন, শারদীয় দুর্গোৎসবে ৩দিনের রাষ্ট্রীয় ছুটিসহ সরকারের কাছে বিভিন্ন দাবী বাস্তবায়নের আহবান জানান।

উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ধীরেন্দ্র মালাকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নকুল দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি প্রবীন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্য, বর্তমান সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং, জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক দেবতোস সিংহ চৌধুরী, মনোবীর রায় মঞ্জু, প্রাণগোপাল রায়, সঞ্জয় দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার দাশ। সভার শুরুতে সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, নারীনেত্রী মুন্না রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, পূজা উদযাপন পরিষদের নেতা শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, নারায়ণ মল্লিক সাগর, ইউপি সদস্য সুনীল মালাকার, শিক্ষক বিজিত পাল, প্রত্যুষ সিংহ, শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, রনজিত অধিকারী, সুশেন কুমার  সিংহ, নির্মল কুমার সিংহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর।

সম্মেলন শেষে ২য় পর্বে সন্ধ্যায় মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক আশু রঞ্জন দাশের সভাপতিত্বে ও সদস্য সচিব মহিম দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশকে সভাপতি ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com