বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

পাকুন্দিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ১৬ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (রেনু)।

পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ  প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে ৪টি ক্যাটাগরিতে ৪১টি স্টল অংশগ্রহণ করে। এতে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, মহিশ, মোড়গ, কবুতর, পাখি প্রদর্শন করা হয়।

উপজেলা একাডিমী সুপারভাইজার মো. শারফুল ইসলাম’র সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. মেজবাহ উদ্দিন, পাকুন্দিয়া খামারী মালিক সমিতির সভাপতি তৌফিকুল ইসলাম, পল্লী চিকিৎসক মো. বোরহান উদ্দিন।  অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত প্রমুখ।

বিকেলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রদর্শনী শেষ হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com