রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় দুই বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় দুই বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা

কিশোগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে এসব জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার। বেকারী গুলো হলো- পৌরসদরের কলেজ রোডে রিয়াদ ফুট প্রডাক্টস ও উপজেলার কুমড়ী এলাকার হাসিম বেকারী।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের নেতৃত্বে ও কিশোরগঞ্জের বিএসটিআইয়ের ফিল্ড অফিসার আবদুল মান্নানের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মোড়কে মেয়াদ না থাকায় ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় রিয়াদ ফুট প্রডাক্টের মালিক সুমন মিয়াকে ১০ হাজার টাকা ও হাসিম বেকারীর মালিক কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাকুন্দিয়া থানার এসআই আশরাফুল্লাহ সহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সতর্কতা মূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com