রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাংকক হাসপাতালে কেমন আছেন মামুনুর রশীদ?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
ব্যাংকক হাসপাতালে কেমন আছেন মামুনুর রশীদ?

একুশে পদকপ্রাপ্ত নাট্যজন মামুনুর রশীদ থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে ভর্তি রয়েছেন। গুরুতর পেট ব্যথা নিয়ে ১১ ফেব্রুয়ারি ওই হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর ১৪ ফেব্রুয়ারি লিভার সার্জন ডা. সমসিতের অধীনে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

মামুনুর রশীদের সঙ্গে হাসপাতালে অবস্থান করা ছেলে পল্লব এবং ভাই ডা. কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন। তারা জানান, কোনো ধরনের জটিলতা ছাড়াই সফলভাবে তার লিভারে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি এখন প্রায় সুস্থ। ২-৩ দিনের মধ্যেই তিনি হাসপাতাল ত্যাগ করবেন।

মামুনুর রশীদ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ। তিনি টেলিভিশনের জন্যেও অসংখ্য নাটক লিখেছেন এবং অভিনয় করেছেন। তার লেখা উল্লেখযোগ্য মঞ্চ নাটকের মধ্যে রয়েছে- ইবলিশ, মানুষ, লেবেদেফ, গিনিপিগ, ওরা কদম আলী, সংক্রান্তি, কহে ফেসবুক, জয় জয়ন্তী ইত্যাদি।

১৯৭১ সালে মামুনুর রশীদ মুক্তিযুদ্ধে যোগ দেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৭২ সালে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি তৈরি করেন তার আরণ্যক নাট্যদল। দলটি নিয়ে এখনও কাজ করে যাচ্ছেন তিনি।

নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ২০১২ সালে একুশে পদকে ভূষিত হন এই কিংবদন্তি। নাটকের পাশাপাশি বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন মামুনুর রশীদ। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com