বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

তাড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে
তাড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কিশোরগঞ্জের তাড়াইলে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠান ।

জানা গেছে,  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুরুতেই ২১শে ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বর বালুর মাঠে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূইয়া মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা বি এন পি’র যুগ্ন আহবায়ক শরিফুল মাহমুদ শোয়েব, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক একে এস জামান সম্রাট, তাড়াইল -সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ।
অপরদিকে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে পুষ্পমাল্য অর্পণ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক উদ্দিন আহম্মেদ, সহকারি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে পুষ্পমাল্য অর্পণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান, সহকারি শিক্ষক মিজানুর রহমান।

অন্যদিকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন, জাতীয় যুবসংহতির তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু সিকদার প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com