শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

আফগানিস্তান দলের স্পন্সর সাকিবের প্রতিষ্ঠান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
আফগানিস্তান দলের স্পন্সর সাকিবের প্রতিষ্ঠান

শুধু  ক্রিকেট মাঠেই নন, সাকিব আল হাসানের বিচরণ আরও অনেক কিছুতেই রয়েছে। গত জানুয়ারিতে মোনার্ক মার্ট নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। যার চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব। জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে রশিদ-নবিদের স্পন্সর হয়েছে তার এই প্রতিষ্ঠান।

এর আগে সদ্য সমাপ্ত বিপিএলে সাকিবের দল ফরচুন বরিশালের গোল্ড স্পন্সর হিসেবে ছিল তার এ ই-কমার্স সাইট। টুর্নামেন্টটি চলাকালে ক্যারিবীয় ক্রিকেট রাজা ক্রিস গেইলকে দিয়ে বিজ্ঞাপন করিয়েছে মোনার্ক মার্ট।

প্রচারেই প্রসার-এই নীতি মেনেই সাকিবের প্রতিষ্ঠান বাংলাদেশের বিপক্ষে সিরিজে আফগানিস্তান দলের স্পন্সর স্বত্ব কিনে নিয়েছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হিসেবে রয়েছে আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ।

ঘরের মাঠে শুরু হতে যাওয়া তিন ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টির সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইস্পাহানি।

মোনার্ক মার্টের পক্ষ থেকে জানানো হচ্ছে, ক্রেতাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে তারা। ক্রেতাদের সহজ ও ঝামেলাহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য পৌঁছানো নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি।

রেস্টুরেন্ট ব্যবসা দিয়ে ব্যবসায় হাতেখড়ি হয় সাকিব আল হাসানের। এরপর এ খাতে তিনি আর থেমে থাকেননি। স্বর্ণ আমদানি ও বিপণন, শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি। কেবল দেশে নয় দেশের বাইরেও বড় বড় বিনিয়োগ রয়েছে সাকিব আল হাসানের।

এ ছাড়াও দেশের শেয়ারবাজারে সাকিব আল হাসান একটি আলোচিত নাম। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি। চলতি বছরে মে মাসে একটি ব্রোকারেজ হাউসের অনুমোদন নিয়েছেন সাকিব আল হাসান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com