শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

বিশাল এলাকা জুড়ে ভোর থেকেই বসছে উল্লাপাড়ার বোরো চারার হাট

মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
বিশাল এলাকা জুড়ে ভোর থেকেই বসছে উল্লাপাড়ার বোরো চারার হাট
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পাবনা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে বোয়ালিয়া বাজারের বিরাট চারার হাট সবার নজর কাড়ছে।বোরো ধানের চারার হাট-বাজার গুলোতে বেচা-কেনা জমে উঠেছে। উপজেলার বোয়ালিয়া হাট-বাজারটিতে প্রতি  সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার বিশাল এলাকা জুড়ে ভোর থেকেই বসছে বোরো চারার হাট। তবে বর্তমানে বোরো ধানের চারার দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় ক্রেতারাও খুশি।
খোঁজ নিয়ে দেখা যায়, উল্লাপাড়ার কিছু এলাকায় এখনো চলছে বোরো ধান আবাদের ভরা মৌসুম। তবে প্রকৃতির উপর নির্ভর করে এ মৌসুমে অনেক অঞ্চলের কৃষকরা বোরো ধান চাষ করে থাকেন। অনেক এলাকায় সরিষা তুলে বোরো ধান চাষে কৃষক এখন মাঠে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত। বর্তমানে আবহাওয়া ভালো থাকায়  ধান চাষে আগ্রহী হয়েছেন বলে জানিয়েছেন কৃষকরা। বোরো চারা কিনতে কৃষক ছুটছেন উল্লাপাড়ার চারার হাট গুলোতে।
কৃষি বিভাগ জানিয়েছে, স্থানীয় জাতের বোরো  চারা ভালো মানের এবং বেশ লম্বা ও মোটা। উপজেলার বোয়ালিয়ায় চারার বাজারগুলো ঘুরে দেখা যায় চারা কিনতে বহু দূরদূরান্তে ব‍্যাপারি এবং কৃষকরা হাটে এসেছেন। বোয়ালিয়া হাটে আসা কৃষক বাসেত উদ্দিন শেখ বলেন, আমি উন্নত জাতের ২৯ ধানের চারা সংগ্রহ করে ৬ শতক জমিতে ফলাই। এতে যে ধানের চারা হয়েছে তা দিয়ে আমার জমিতে চারা রোপণ করে বাকি চারা আমি ১০০-১৫০ টাকা শতক প্রতি বিক্রি করছি।
উল্লাপাড়া বোয়ালিয়া বাজারে আসা ব‍্যবসায়ী আজাহার আলী বলেন, আমি বাজারে এসেছি বোরো ধানের চারা কিনতে। এ বাজারে জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা ধানের চারা কেনা বেচা করতে আসে। আমিও প্রতি বছর এ বাজার থেকে চাহিদা ও পছন্দ মত ধানের চারা ক্রয় করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছি।
এ প্রসঙ্গে বোয়ালিয়া হাট-বাজার কমিটির শহিদুল ইসলাম  বলেন, আমাদের বাজারে অনেক বড় চারার হাট বসে। তবে অন্য বারের চেয়ে এবার হাট আরো জমজমাট হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ট্রাকে করে চারা নিয়ে যাচ্ছে। প্রতিদিন হাটে হাজার হাজার চারা ক্রয় বিক্রয় হচ্ছে।দূর -দূরান্ত থেকে যে সব ব‍্যবসায়ী ও কৃষক আসে তাদের কেউ যেন কোনো প্রকার সমস্যায় না পড়ে তার জন্য আমরা কঠোর নজরদারি রেখেছি।
এ ব্যাপারে উল্লাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  কর্মকর্তা সরোয়ার হোসেন  বলেন, বীজতলা তৈরী থেকে শুরু করে ধানের বীজ সংগ্রহ করে দেওয়া এবং বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতা করেছি। বতর্মানে খাদ্য সংকট মোকাবেলায় আমাদের কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছি। বোরো  ধান রোপণের জন্য বর্তমান সরকারের নিদের্শনা অনুযায়ী আমরা উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে বিনা মূল্যে ধানের বীজ, সার প্রণোদনা দিয়ে আসছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com