মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেপ কোরের সার্বিক তত্ত্বাবধানে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য সংগ্রামী জীবন ও আদর্শকে তরুণ প্রজন্মের কাছে ডিজিটাল প্লাটফর্মে তুলে এক ঐতিহাসিক অনন্য প্রয়াস মেবাইল গেমিং ও শিক্ষণীয় অ্যাপ।
আসুন সবাই মিলে বঙ্গবন্ধুকে জানুন ও আকর্ষণীয় পুরষ্কার জিতে নিন এ স্লোগানে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে মোবাইল গেমিং ও শিক্ষণীয় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্যদের অংশ গ্রহনে এক কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমে বিদ্যালয়ের বিএনসিসি সদস্যরা ছাড়াও শিক্ষক মন্ডলীও উপস্থিত ছিলেন।