সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি উল্লাপাড়া শাখা।
স্থানীয় উল্লাপাড়া মার্চেন্টস্ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য তানভীর ইমাম ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেছেন।
এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা যুবলীগের আহবায়ক সংসদ সদস্য এর ব্যক্তিগত সহকারী মীর আরিফুল ইসলাম উজ্জল এবং এতে অংশগ্রহন করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকমন্ডলী।