শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

পাকুন্দিয়ায় চাঁদা না দেওয়ায় দোকানঘর ভাংচুর ও লুটপাট

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় চাঁদা না দেওয়ায় দোকানঘর ভাংচুর ও লুটপাট

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঁদা না দেওয়ায় একটি দোকান ঘর ভাংচুর ও মালপত্র লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পাকুন্দিয়া পৌর এলাকার হোসেনপুর সড়কের ডানপাশে গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বজলুর রহমান নামের এক ব্যক্তির একটি নির্মাণাধীন দোকান ঘর ভাংচুর ও মালপত্র লুটপাটের ঘটনা ঘটে।

দোকানের মালিক বজলুর রহমান বলেন, গত ১৯ ফেব্রুয়ারি শনিবার রাত ১০টার দিকে উপজেলার তারাকান্দি গ্রামের মৃত হাজী গোলাম সন্ধানীর ছেলে মুসলেহ উদ্দিনের নেতৃত্বে তার চার ছেলে মাহবুবুল আলম নোবেল, আফজাল, তানভীর ও তানিম কুড়াল, চাপাতি, শাবলসহ দেশীয় অস্ত্রাদি নিয়ে বজলুর রহমানের নির্মাণাধীন দোকান ঘরে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় ওই সময় তাকে মারধর করে এবং নির্মাণাধীন দোকান ঘরটি ভাংচুর করে।

তিনি আরও বলেন, হামলার সময় তার দোকান থেকে নির্মাণ কাজের জন্য রাখা ২০ বস্তা সিমেন্ট, ১০০ কেজি লোহার রড ও দুই বান্ডিল টিন একটি টমটম গাড়িতে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। যার মোট মূল্য ৩২ হাজার টাকা। এসময় বজলুর রহমানের ডাকচিৎকারে পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি বজলুর রহমান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-৩ এ একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে জানতে অভিযুক্তদের কাউকে না পাওযায় বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com