কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চর আলগি গ্রামে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে নিখোঁজ সানজিদা (১০) ও শাবনূর (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সানজিদা ওই গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে ও শাবনূর একই গ্রামের ফালান মিয়ার মেয়ে। ওরা দুইজন চর আলগি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
একাবাসী জানান, আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে চর আলগি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে সানজিদা ও শাবনূর দুই শিশু নিখোঁজ হয়।
নিখোঁজের খবর পাওয়ার পর এলাকার লোকজন খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পায়নি। সংবাদ পেয়ে পাকুন্দিয়া থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি দল এসে ব্রহ্মপুত্র নদে উদ্ধার তৎপরতা চালায়। সাড়ে ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবুরি দল নিখোঁজ শাবনূরের মৃতদেহ উদ্ধার করলেও নিখোঁজ সানজিদাকে উদ্ধার করতে পারেনি।
এ ঘটনায় এলাকা জুরে শোকের মাতম বইছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।