সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

আমি বিরক্ত, পদত্যাগ করার চিন্তা করেছিলাম: ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
আমি বিরক্ত, পদত্যাগ করার চিন্তা করেছিলাম: ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্বে নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বিরক্তি প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি পদত্যাগ করারও চিন্তা করেছিলেন বলে জানিয়েছেন।

বরেণ্য এই অভিনেতা বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। আমি নিজে থাকি বা না থাকি, আপনারা এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করুন। সকলের প্রতি আমার এই অনুরোধ। ’

সাধারণ সম্পাদক পদ প্রসঙ্গ এলে তিনি বলেন, ‘আমি বিরক্ত। গতকাল (বুধবার, ০২ মার্চ) আমার মনে হয়েছিল, কেন আসলাম এখানে! পদত্যাগ করার মতো চিন্তা করছিলাম। কারণ এগুলো আমার ভালো লাগে না। ’

এসময় ইলিয়াস কাঞ্চনের পাশে ছিলেন হাইকোর্টের রায়ে বুধবার (২ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ ফিরে পাওয়া চিত্রনায়ক জায়েদ খান।

‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’ পরিচালনা করছেন দ্বীন ইসলাম। সিনেমাটির শুটিং শুরু হয়েছে গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে। শুটিং চলবে ১৫ মার্চ পর্যন্ত।

উল্লেখ্য, হাইকোর্টের রায়ের পর বুধবার (২ মার্চ) চিত্রনায়ক জায়েদ এদিন বিকেলে এফডিসিতে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিপুণ-জায়েদ খান পক্ষ-বিপক্ষের সমর্থকদের নানা রকম স্লোগান দিতে শোনা যায়। অনেকে এফডিসিজুড়ে জটলা পাকায়। এরপরই সন্ধ্যায় ঝটিকা অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পুলিশ লাঠি নিয়ে ধাওয়া শুরু করে নিপুণ-জায়েদ খান পক্ষ-বিপক্ষ অনুসারীদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com