রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

উল্লাপাড়ায় ৫০ পিচ ইয়াবাসহ আটক ১

মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে
উল্লাপাড়ায় ৫০ পিচ ইয়াবাসহ আটক ১
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫০ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ র‌্যাবের অভিযানিক দল।
র‌্যাব জানায়-৫ মার্চ শনিবার  দুপুর সোয়া ২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা চড়িয়া শিকার গ্রামের জনৈক মো. গোলবার হোসেনের বাড়ীর পূর্ব পাশের রাস্তায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ আলতাফ হোসেন (৪০) নামের এক মাদক কারবারীকে আটক করেন।
এ সময় তাহার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত টি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী উপজেলার চড়িয়া শিকার মধ্যপাড়া গ্রামের মৃত সমের আলীর ছেলে আলতাফ হোসেন (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বিকার করেছে।
গ্রেফতারকৃত  মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছে র‌্যাব ১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com