কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা ২০২২, ৩ দিন ব্যাপী অনুষ্ঠানে এপার -ওপার বাংলার কবি, ছড়াকার, সাহিত্যিকদের মিলন মেলায় মুখরিত হয়েছে কিশোরগঞ্জ শহর ।
২ দিনের পর্ব শুরু হয় গত শুক্রবার বার বিকাল ৩:৩০ মিনিটে শহর সমবায় কমিউনিটি সেন্টারে। জেগে ওঠো নরসুন্দা সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যাগে, কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদ ৩দিন ব্যাপী ১৮তম অনুষ্ঠানের আয়োজন করেন ।
৩রা মার্চ বৃহস্পতিবার সকাল ৯:০০ ঘটিকায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুভাযাত্রা বের করে। কমিউনিটি সেন্টারে বেলুন উড়িয়ে অনুষ্ঠানে উদ্ভোধন করেন প্রবীন কবি আব্দুল হান্নান, প্রধান অতিথি ছিলেন রেজওয়ান আহমেদ তৌফিক এম পি(কিশোরগঞ্জ -৪) সভাপতিত্ব করেন জনাব আহমেদ উল্লাহ আহ্বায়ক ছড়া উৎসব পরিচালনা পর্ষদ।
২য় দিনের পদক প্রদান পর্বের সভাপতিত্ব করেন প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী, সাবেক অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জ। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ,বিশেষ অতিথি ছিলেন, শাহনাজ কবীর, প্রধান শিক্ষক,এস ভি উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ। কবি নির্মল জানা ছড়াকার ভারত, শাহজাহান কবীর ছড়াকার, করিমগঞ্জ। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় ৫ জন গুণীজনকে প্রদান করা হয় সুকুমার রায় সাহিত্য সম্মাননা ক্রেস্ট ও সনদ। তাঁরা হলেন কবি, ছড়াকার, ইতিহাসবিদ শাহ আলম বিল্লাল,নূর আলম গন্ধী, বাসিরুল আমিন, রহিমা আক্তার কল্পনা,ড. মির্জা গোলাম সারোয়ার। অনুষ্ঠান উপস্থাপনা করেন সুস্মিতা রায়।
অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন জেলার লেখক, কবি, সাংবাদিক, বাংলা একাডেমি ও একুশে পদক প্রাপ্ত প্রজ্ঞা জনেরা। আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যে দিয়ে শেষ হয় ২য় দিনের অনুষ্ঠান সূচি।