শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

ঐতিহাসিক ৭ মার্চে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকালে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টের সদস্য ব্যরিস্টার রিয়াদ আহমেদ তুষার।

অনুষ্ঠানে আলোচকগণ ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্যের কথা তুলে ধরে বলেন, ঐতিহাসিক এই দিনেই বাংলার স্বাধীন সূর্যের সূচনা হয়। এই ৭ই মার্চ রেইসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ও বাঙ্গালির মুক্তির বার্তা দিয়েছিলেন। সকলকে ৭ই মার্চের ভাষণ থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ নিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ ভূঞা প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ সভায় আলোচনা করেন।

এছাগা অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আফরোজা আক্তার সুমি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com