মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

কমলগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
কমলগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোজ্য তেল ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চতকরণে ও বাজারে তেলের কৃত্রিম সংকট নিরসনে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পঁচা বাসি ও ছত্রাকযুক্ত ফাস্ট ফুড সংরক্ষণ, সরবরাহ এবং বিক্রয় করা, নির্ধারিত দামের চেয়ে বোতলজাত সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রয়সহ ভোক্তা আইন অমাণ্যের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন। র‌্যাব-৯ এর একটি দলের সহযোগিতায় অভিযানে উপজেলার শমসেরনগর বাজার, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান ও ভোজ্য তেলের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, পচা বাসি ও ছত্রাকযুক্ত ফাস্ট ফুড সংরক্ষণ, সরবরাহ এবং বিক্রয় করা, নির্ধারিত দামের চেয়ে বোতলজাত সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রয় এবং বিক্রয়ের প্রস্তাব করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর বাজারে অবস্থিত ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

তিনি আরো জানান, এমন অভিযান অব্যাহত থাকবে এবং বাজারকে অস্তিতিশীল পরিবেশ তৈরি কারীদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া আরো কঠোর হস্তে দমন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com