সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

কিশোরগঞ্জ জেলায় শুরু হলো দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলায় শুরু হলো দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে শুরু হলো শহীদ আইভী রহমান দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২।

রোববার (১৩ মার্চ) সকালে এই লীগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সহ অনেকেই।

কিশোরগঞ্জ জেলার খেলোয়াড়দের নিয়ে ১৬ টি ক্লাব এই লীগে অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে মিলেনিয়াম ক্রিকেট ক্লাবকে ৪২ রানে হারিয়ে শুভ সূচনা করেছে সূর্য সংঘ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সূর্য সংঘ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৫ রানে গুটিয়ে যায় মিলেনিয়াম ক্রিকেট ক্লাব।

 

এই লীগ থেকে সেরা ২টি দল প্রথম বিভাগ ক্রিকেট লীগে জায়গা পাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com