জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, চরফরাদী ইউপি চেয়ারম্যান আ. মান্নান, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জোটন, নারান্দি ইউপি চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, সোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আ. হামিদ টিটু, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. নূর-এ আলম খান, যুব উন্নয়ন কর্মকর্তা আ. আজিজ আকন্দ, মহিলাবিয়য়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম প্রমুখ।