শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জ জেলা ভলিবল লীগ এর উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ জেলা ভলিবল লীগ এর উদ্বোধন

কিশোরগঞ্জ জেলায় শুরু হলো ভলিবল লীগ এর চূড়ান্ত পর্বের খেলা। বিকেলে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা এবং কিশোরগঞ্জ পৌরসভার আর্থিক সহযোগিতায় ১৬টি দল নিয়ে শুরু হলো চূড়ান্ত পর্বের খেলা। এর আগে গত বছর বাছাই পর্বে অংশ নিয়েছিলো ৫৬ টি দল। চূড়ান্ত পর্বে জায়গা পাওয়া ১৬ দল চারটি গ্রুপে লীগ পদ্ধতিতে খেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে গুরুদয়াল সরকারি কলেজের দুটি মাঠে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

আজকের ম্যাচের ফলাফল কিশোরগঞ্জ ভলিবল একাডেমি ২-০ আব্দুল ওয়াহাব স্মৃতি সংসদ, কিশোরগঞ্জ ফুটবল একাডেমি ২-০ পাভেল কামাল স্মৃতি সংসদ, স্টারলিট স্পোর্টিং ক্লাব ২-০ সবুজ ভূইয়া স্মৃতি সংসদ, শালজান ভলিবল ক্লাব ২-০ চাঁদ স্মৃতি সংসদ, উকিলপাড়া স্পোর্টিং ক্লাব ২-০ থানেশ^র সমাজ কল্যাণ সংঘ, উৎসাহ ক্রীড়া চক্র ২-০ আশুতিয়া ইয়াং স্পোর্টিং ক্লাব, মাতৃভাষা স্পোর্টিং ক্লাব ২-০ দিলীপ দাস গুপ্ত স্মৃতি সংসদ, খেলার জগৎ ফুটবল একাডেমি ২-০ ননশ্রী আলমদীপাড়া ক্লাব। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার এবং লীগ কমিটির সদস্য সচিব আল-আমিন জানান, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং সাবেক খেলোয়াড়দের সার্বিক সহযোগিতায় প্রায় একযুগ পর ভলিবল লীগ আয়োজন হচ্ছে। ভবিষ্যতে এই লীগ অব্যহত থাকলে জেলা থেকে ভালোমানের খেলোয়ড় উঠে আসবে। আগামী ১৬ এবং ১৮ মার্চ গ্রুপ পর্বের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে।

 

এছাড়া ২০ মার্চ কোয়ার্টার ফাইনাল, ২২ মার্চ সেমিফাইনাল এবং ২৪ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com