মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

ভৈরবে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উযযাপন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৫৯ বার পড়া হয়েছে
ভৈরবে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উযযাপন

ভৈরবে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বঙ্গ-বন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উপজেলা ও থানা প্রশাসন,আওয়ামী লীগ এর অঙ্গ- সংগঠন,মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় । এছাড়াও সুর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা চত্বরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গ-বন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ,পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ- সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহম্মেদ প্রমুখ।

এ সময় দলীয় নেতা- কর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার । উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিরা। মেলায় ৩৭টি স্টল ও ভিবিন্ন রকমারি দোকান বসানো হয়। পরে স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন অতিথিরা।

এ ছাড়া দিবসটি উপলক্ষে মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com