বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

তাড়াইলকে স্বর্ণ এনে দিলেন রিফাত ভুঁইয়া 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে
তাড়াইলকে স্বর্ণ এনে দিলেন রিফাত ভুঁইয়া 
জাতীয় পর্যায়ে স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত ৫০তম শীতকালীন খেলাধুলা এবং এ্যাথলেটিকস প্রতিযোগিতায়
ময়মনসিংহ ক্রীড়া ও উপঅঞ্চলের প্রতিনিধিরূপে চাকতি নিক্ষেপে (বালক বড়) কিশোরগঞ্জের তাড়াইলকে স্বর্ণ এনে দিয়েছে রিফাত ভুঁইয়া।
উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাচাইল গ্রামের মৃত আবু বকর ভুঁইয়ার ছোট ছেলে রিফাত ভুঁইয়া।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দিনাজপুর স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের চাকতি নিক্ষেপে ময়মনসিংহ ক্রীড়া ও উপঅঞ্চলের প্রতিনিধিরূপে অংশ গ্রহণ করে প্রথম স্হান অর্জন করেছে। সে তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্হার এই অ্যাথলেট চাকতি নিক্ষেপে জাতীয় রেকর্ড ৩৭.৮৩ করে গোল্ড মেডেল পেয়ে সবার নজর কাড়েন। তার আগে মার্চের ১২তারিখে পদ্মঅঞ্চল ঢাকায় গোলক নিক্ষেপে প্রথম স্হান অর্জন করায় স্বর্ণ পদক ও সনদপত্র দেয়া হয় রিফাত ভুঁইয়াকে। আরো জানা যায়, অঞ্চল, উপঅঞ্চল, পদ্মঅঞ্চল সবকটিতেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে মেডেল, ট্রপি ও সনদপত্র  পেয়ে কৃতিত্ব অর্জন করেছে সে।
রিফাত ভুঁইয়া তার এই সাফল্যের বিষয়ে বলেন, জাতীয় প্লেয়ার আমার উস্তাদ আজহারুল ইসলাম স্যারের অকৃত্রিম ভালোবাসায় চাকতি ও গোলক খেলায় স্বর্ণপদক পাওয়াতে আমি খুবই আনন্দিত। আমি খেলাধূলা করে আরো সামনে এগিয়ে যেতে চাই। এজন্য আমি সকলের দোয়া প্রত্যাশী।
রিফাত ভুঁইয়ার প্রশিক্ষক ও তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যায়ের ক্রীড়া শিক্ষক হাবিবুর রহমান সজল বলেন, জাতীয় পর্যায়ে স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত ৫০তম শীতকালীন খেলাধুলা এবং এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ময়মনসিংহ ক্রীড়া-উপঅঞ্চলের প্রতিনিধিরূপে চাকতি ও গোলক নিক্ষেপে গোল্ড মেডেল পেয়ে আমাদের বিদ্যালয়ের সুনাম বাড়িয়ে দিয়েছে সে।
তিনি আরো বলেন, সাধারণত উপজেলা পর্যায়ের বিদ্যালয় সমূহ থেকে জাতীয় পর্যায়ের এমন সফলতা খুব কমই অর্জিত হয়। রিফাত ভুঁইয়ার এই সাফল্যে আমরা শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়ের স্টাফ সকলেই উচ্ছলিত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com