মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

শ্রীমঙ্গল পৌরসভায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি, মানুষের উপচে পড়া ভীড়

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল পৌরসভায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি, মানুষের উপচে পড়া ভীড়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রমজান মাস সামনে রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রবিবার (২০ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার ১ও ২ নং ওয়ার্ডের ৫০০ পরিবারের মাঝে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

উপকারভোগী প্রতিজনকে ৪৬০ টাকায় ২ লিটার সয়াবিন, ২ কেজি ডাল এবং ২ কেজি করে চিনি দেওয়া হচ্ছে। পণ্যসামগ্রী কিনতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বল্পমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশীদ তালুকদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতি: দা:) মোহাম্মদ আসাদুজ্জামান, পৌর কাউন্সিলর মোঃ আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ প্রমুখ।

জানা যায়, রমজান মাস সামনে রেখে সরকার সারাদেশে এক কোটি পরিবারের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। নিয়োগপ্রাপ্ত ডিলারগণ এর মাধ্যমে সুশৃংখলভাবে পণ্য বিতরণ কার্যক্রম চলতে দেখা গেছে। শ্রীমঙ্গল পৌরসভার ৯টি ওয়ার্ডের ২ হাজার পরিবার সাশ্রয়ী মূল্যে টিবিসিবির এসব পণ্যসামগ্রী পাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com