রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

আইপিএলে তাসকিনকে ডাকছে লক্ষ্ণৌ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
আইপিএলে তাসকিনকে ডাকছে লক্ষ্ণৌ

আইপিএলের এবারের আসরে সরাসরি নিলাম থেকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ছাড়া আর কারও জায়গা হয়নি। তবে এবার ইংলিশ পেসার মার্ক উডের ইনজুরি সুসংবাদ বয়ে এনেছে তাসকিন আহমেদের জন্য।

তাসকিনের সঙ্গে লক্ষ্ণৌর যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়াম্যান জালাল ইউনুস। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘তাসকিনের সাথে লক্ষ্ণৌ যোগাযোগ করেছে, আমরা এই সম্পর্কে অবগত। তবে এই মুহূর্তে ও দক্ষিণ আফ্রিকায় খেলছে যেটা আমাদের কাছে আরও বেশী গুরুত্বপূর্ণ। আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। ‘

রোববার (২০ মার্চ) সন্ধ্যায় ঢাকায় ফোন করেছিলেন গৌতম গম্ভীর। ভারতের সাবেক ওপেনার এবারের আইপিএলে লক্ষ্ণৌর মেন্টর। পুরো মৌসুমের জন্য তাসকিনকে চেয়েছেন তিনি। এই প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হবে বাংলাদেশি এই পেসারকে।

আজকের মধ্যেই তাসকিনকে নিজ সিদ্ধান্ত জানাতে হবে। প্রস্তাবে রাজি হলেই প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজিতে খেলতে যাবেন বাংলাদেশি এই পেসার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com