শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

তৃতীয় ওয়ানডের পর দেশে ফিরবেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে
তৃতীয় ওয়ানডের পর দেশে ফিরবেন সাকিব

সাকিব আল হাসানের পরিবারের পাঁচ সদস্য বিভিন্ন রকমের অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি। বর্তমানে  দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার।

সোমবার (২১ মার্চ) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন, প্রয়োজন হলে এর আগেও ফেরার অনুমতি তাকে দিয়ে রাখা হয়েছে।

এর আগে সাকিবের তিন সন্তান, মা ও শাশুড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সন্তানরা মোটামুটি ভালো থাকলেও মা ও শাশুড়ির অবস্থা কিছুটা সংকটপন্ন।

জালাল বলেন, ‘সাকিবের পরিবারের একটা সঙ্কটময় সময় কাটছে। এদিকে পরিবারের এই অবস্থা, ওই দিকে (বাংলাদেশের) খেলা চলছে। সে বুঝে উঠতে পারছে না কী করবে। মানসিকভাবে খুব স্ট্রেস যাচ্ছে তার। সে সিদ্ধান্ত নিয়েছে, তৃতীয় ওয়ানডে খেলে আসবে। যদি না এখানে খুব গুরুতর কিছু হয়ে যায়। পরিস্থিতি এমন হতেও পারে, ওকে (আগেই) এখানে আসতে হতে পারে। তেমন পরিস্থিতি না হলে, তৃতীয় ওয়ানডেতে অবশ্যই সে খেলবে। ’

তিনি আরও বলেন,‘অবশ্যই সাকিব যে সিদ্ধান্ত নেবে বোর্ড তার পাশে থাকবে। সবার কাছে তার পরিবার আগে। এখানে একটা পারিবারিক ক্রাইসিস চলছে। একজন তো না, পরিবারের অনেকেই অসুস্থ। তাদের মধ্যে ছোট বাচ্চারাও আছে। এই পরিস্থিতিতে সে যদি মনে করে, এখানে ওর উপস্থিতি দরকার তাহলে অবশ্যই আমরা চাইবো, ও চলে আসুক। ’

সাকিবের পরিবারের এমন সময়ে বিসিবির সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ দেখেন না জালাল। তিনি জানান, সেই সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ক্রিকেটারই। ফলে সাকিব যে সিদ্ধান্তই নেবেন বিসিবিকে পাশে পাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com