সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

হতাশা ভুলে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে
হতাশা ভুলে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স তেমন ভালো না থাকলেও ওয়ানডেতে বরাবরের মতোই উজ্জ্বল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে রয়েছে টাইগাররা। তবে সামনে সিরিজ জয় করে ইতিহাস গড়ার হাতছানি তাদের সামনে।

জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে হোঁচট খেলেও তৃতীয় ওয়ানডে জিতে ইতিহাস গড়তে মুখিয়ে আছে বাংলাদেশ। গত ম্যাচের হতাশা ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তারা। এমন প্রত্যয় ব্যক্ত করে মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি, অনেক বছর ধরেই। দেশে অনেক বড় দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি। দেশের বাইরে সিরিজ জেতা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। এরকম একটা কন্ডিশনে যদি আমরা সিরিজ জিততে পারি, তাহলে আমাদের দল অনেক ওপরে যাবে। অনেক বড় দল তখন আমাদের নিয়ে চিন্তা করবে। আমরা অবশ্যই চেষ্টা করব ভালো ক্রিকেট খেলতে। একজন ক্রিকেটারও অনেক আত্মবিশ্বাসী থাকে, যখন দেশের বাইরে গিয়ে সিরিজ জিতে আসে। এটার অনুভূতি অন্য পর্যায়ের। ’

বোলার এবং ব্যাটারদের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে মিরাজের। সঠিক প্রক্রিয়া অনুসরণ করেই শেষ ম্যাচ জিতে ইতিহাস গড়তে চান তারা। মিরাজ আরও বলেন, ‘ফলাফল কিন্তু আমাদের হাতে নয়। আমরা প্রক্রিয়া অনুযায়ী খেলতে পারি। আমরা যদি এখনই ফল নিয়ে চিন্তা করি যে সিরিজ জিতব বা কী হবে না হবে, তাহলে আমাদের জন্য কঠিন হবে। আমরা যেটা করতে পারি, মাঠে ভালো ক্রিকেট খেলতে পারি, বোলাররা ভালো বোলিং করতে পারি, ব্যাটসম্যানরা রান করতে পারি। দিনশেষে আমাদের পক্ষে থাকলে, সবাই ভালো ক্রিকেট খেললে, ম্যাচটা জিততে পারি। জিততেই হবে, এরকম নয়। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলতে এবং আমাদের শক্তি অনুযায়ী যেন করতে পারি। ’

ইতিহাস গড়ার লক্ষ্যে বুধবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৫টায় সেঞ্চুরিয়নে শেষ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com